September 15, 2026, 6:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তাহেরপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় হিন্দু সমাজের প্রার্থনা ও গীতা পাঠ

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সনাতনী (হিন্দু)সমাজের আয়োজনে মাদার অব ডেমোক্রেসি,তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।
(৩ ডিসেম্বর)রোজ বুধবার বিকেল ৪ ঘটিকার সময় তাহেরপুর পঞ্চ শ্রী শ্রী দুর্গামাতা গোবিন্দ মন্দিরের পুরোহিত শ্রী গোপাল চক্রবর্তীর গীতা পাঠের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার আগু রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও গীতা পাঠে অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করেন তারা।

উক্ত দোয়া ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর হিন্দু সমাজের সাধারণ সম্পাদক সত্যজিৎ রায় তোতা, সিনিয়র সহসভাপতি, তাপস কুমার দাস পিন্টু, তিলিপাড়া হিন্দু সমাজের সভাপতি,শ্যামল কুমার সাহা, বিমল সাহা,দেবব্রত সাহা, অধ্যাপক,সুজিত কুমার সরকার,মোহন চন্দ্র হালদার, অসিক চক্রবর্তী, শ্রী নীরেদ কুমার মহন্ত সহ তাহেরপুরের সনাতনী হিন্দু সমাজের বিভিন্ন ব্যাক্তি এবং তাহেরপুর পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ