September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে আমীরে জামায়াতের বাণী

তরফদার রবিউল ইসলাম

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ৩ ডিসেম্বর প্রদত্ত এক বাণীতে বলেন, আজ ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এ দিবস উপলক্ষে দেশের সকল প্রতিবন্ধী নাগরিক, তাদের পরিবার, পরিচর্যাকারী, শিক্ষক, পুনর্বাসনকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা, সমবেদনা ও অবিচল সহমর্মিতা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তি কোনোভাবেই সমাজের ওপর বোঝা নন। তারা আল্লাহ প্রদত্ত ভিন্নতর যোগ্যতা, বিশুদ্ধ হৃদয় ও অসীম সম্ভাবনার অধিকারী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- যথাযথ সুযোগ, উপযোগী পরিবেশ ও রাষ্ট্রীয় সুরক্ষা পেলে তারাও সমাজের উন্নয়ন, অগ্রগতি ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাদের অধিকার প্রতিষ্ঠা করা মানবিক দায়িত্ব, নৈতিক কর্তব্য এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ।

আমীরে জামায়াত জোর দিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, চলাচল, কর্মসংস্থান, পুনর্বাসন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাসহ তাদের সকল মৌলিক মানবিক অধিকারের নিশ্চয়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। ইনক্লুসিভ এজুকেশন, অ্যাক্সেসিবল অবকাঠামো, সহায়ক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং পরিবারভিত্তিক সাপোর্ট সিস্টেম আরও জোরদার করতে হবে। পরিবারগুলোর মানসিক, সামাজিক ও আর্থিক চাপ কমাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং মানবিক সমাজ গঠনে নাগরিক পর্যায়ে সংবেদনশীলতা, শ্রদ্ধা ও সহযোগিতামূলক মনোভাব আরও প্রসারিত হওয়া জরুরি।

আমি মনে করি- সমন্বিত পরিকল্পনা, আন্তরিক উদ্যোগ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রীয় ভূমিকার মাধ্যমে বাংলাদেশ প্রতিবন্ধী-বান্ধব জাতি হিসেবে বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
আসুন, ভালোবাসা, সুবিচার ও মানবিকতার আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক মর্যাদাপূর্ণ, নিরাপদ এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি।”

রাজধানীতে আমীরে জামায়াতের একটি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন (https://www.facebook.com/Drshafiqurrahman.Official)

৩ ডিসেম্বর (বুধবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাজধানীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটি বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের শিক্ষাদান ও পরিচর্যার সামগ্রিক পরিবেশ প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে তিনি অভিভাবক, প্রতিষ্ঠানটির পরিচালক ও শিক্ষক মণ্ডলীর অভিব্যক্তি, প্রয়োজন ও চ্যালেঞ্জসমূহ মনোযোগ সহকারে শোনেন।

পরিদর্শনকালে আমীরে জামায়াত বলেন, প্রতিবন্ধী শিশুদের নিষ্পাপ হাসি, শিক্ষার প্রতি আগ্রহ এবং অনন্ত সম্ভাবনা আমার হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে। প্রতিষ্ঠানটির পরিচালক, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের ত্যাগ, মমত্ববোধ ও ধৈর্য সত্যিই প্রশংসনীয়। তাদের ধৈর্য, ত্যাগ ও নিষ্ঠাকে সমাজের জন্য অনুকরণীয়। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমীরে জামায়াত সকল নাগরিককে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সংবেদনশীল, দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান এবং মানবিক সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. ইঞ্জিনিয়ার যোবায়ের আহমেদ এবং খিলক্ষেত থানা আমীর হাসনাইন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ