September 15, 2026, 5:16 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) যোহরবাদ খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত ।

বিএফইউজে সহকারী মহাসচিব বলেন, ‘এ দেশে ইসলাম ও মানবতার খেদমতে বেগম খালেদা জিয়ার কী অবদান আছে এটা আমরা সবাই জানি। দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন।’ তিনি আরো বলেন, ‘ফখরুদ্দীন ও মইন উদ্দিনের সময় খালেদা জিয়া বিদেশে চলে গেলে এত নির্যাতন সইতে হতো না। তাঁর ছেলেকে পঙ্গু হতে হতো না। কিন্তু তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি। খালেদা জিয়া দেশের ১৬ কোটি মানুষের কথা বিবেচনা করে সেদিন আপস করেননি। তাঁর সময় ধর্মপ্রাণ মানুষ নির্বিঘœ ছিলেন। তাবলিগ জামাতের ইজতেমা করার জন্য ৩০০ একর জায়গা খালেদা জিয়া দিয়েছেন। মুসলমানরা তাঁদের মর্যাদাগত, অন্য ধর্মের প্রতিও কখনো বিরাগভাজন হননি।’

সভাপতির বক্তৃতায় ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম বলেন, ‘বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ করেছেন বলেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। আজ মানুষটি অথৈ সংকটপূর্ণ অবস্থায়। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়। যিনি আমাদের বাংলাদেশের এখন এক অন্যতম অভিভাবক। তাঁর জন্য আমরা আজ দোয়া করি, যেন আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।

সবার কাছে আমরা অনুরোধ করব, তাঁর জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ