July 25, 2026, 7:27 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগমারায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় মাদার অব ডেমোক্রেসি,তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে চার’টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং তাঁতিদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ভবানীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।

এসময় রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন।

উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা তাঁতীদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন,যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলাল, বাগমারা উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, গোয়ালকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ.কে আজাদ,সোনাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি প্রভাষক মহিবুল ইসলাম রনি,কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আ: কুদ্দুস,স্বেচ্ছাসেবক দলের বাগমারা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন সনি,যুগ্ম আহবায়ক সাহাবুল আলম, সদস্য মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম গাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হাসান রুবেল, মাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুনুর রশীদ,যোগীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান,ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম গনি, সদস্য সচিব সফিকুল ইসলাম, ছাত্রনেতা সাগর হোসেন, ফায়সাল আহম্মেদ সহ আরও অনেকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ