September 15, 2026, 4:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকল্প সুবিধাভোগীদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

আজ ২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২.৩০ঘটিকায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) এ অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও রিঅ্যাক্টস ইন প্রকল্পের সহযোগিতায় জিংক সমৃদ্ধ ধানের বীজ বিধ্রান১০২ এবং বিধ্রান৭৪ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপূগি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৭৩ জন কৃষকদের মাঝে এবং বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩৬০জন কৃষককে বিনামূল্যে জিং ধানের বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও কৃষি অফিসের সহযোগিতায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁয়ের রিঅ্যাক্টস ইন প্রকল্পের আয়োজনে উক্ত জিং ধানের বীজ প্রদান করা হয়।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদশের ঠাকুরগাঁও রিঅ্যাক্টস ইন প্রকল্পের ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ, মো. নাসিরুল হামিদ , ওয়ার্ল্ড ভিশন বাংলাদশের ঠাকুরগাঁও রিঅ্যাক্টস ইন প্রকল্পের কর্মকর্তা মারুফা খাতুন ও মো.সৈয়দ আহমেদ,এ ছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার,উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রমু্খ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা, জিংক ধানের চাষাবাদ পদ্ধতি, উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব, ধানের বীজ উৎপাদনসহ নানা বিষয়ে আলোচনা করেন। একই সাথে কৃষকদের জিংক সমৃদ্ধ ধান বেশি বেশি করে চাষ করার অনুরোধ করেন। এ ধানের উৎপাদন বারলে ও এই ধানের চালের ভাত খেলে মানুষের শরীরে দৈনন্দিন জিংক এর চাহিদা ও ঘাটতি পূরণ হবে এবং মানবদেহের জিংকের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন।

পরিশেষে প্রকল্প কর্মকর্তা এবং প্রকল্প সহায়তাকারীবৃন্দ উপস্থিত থেকে জিং ধানের বীজ বিতরণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ