বাগেরহাটের কচুয়া উপজেলার হাজরাখালী গ্রামে মধ্যরাতে আগুন এর ঘটনায় ৩ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
২ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রাস্তার পাশের ৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন হাজরাখালী এলাকার রসুল খানের ছেলে মজিদ খান, মৃত আকরাম খানের ছেলে রিপন খান, কাশেম আলী শেখ এর ছেলে আলী শেখের।
এ বিষয়ে স্থানীয়রা জানান, হঠাৎ দোকানেরর দিকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যান।
আগুন নিয়ন্ত্রণে আনতে তারা পানি ও বালু ব্যবহার করলেও ততক্ষণে আগুন সবকিছু পুড়িয়ে দেয়। দোকানগুলোর ভেতরে থাকা মূল্যবান মালামাল, সরঞ্জাম ও আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, তিনটি দোকান মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা ছাড়িয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন এবং সরকারি-বেসরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।