September 15, 2026, 11:15 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বগুড়া শেরপুরে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা

সাগর কুমার সিং, শেরপুর (বগুড়া) প্রতিনিধি

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর ষষ্ঠ দিনে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শেরপুর, বগুড়া’র আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভায় তাজমুল ইসলাম এর সঞ্চালনায় এবং উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, শেরপুর, বগুড়া’র ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ জাহিদুর রহমান (সোহাগ), প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার (এলডিপি) ডাঃ মোছাঃ মোকলেমা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম শাহিদুল ইসলাম শাহীন ভি.এফ.এ এবং মোঃ মতিউর রহমান অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ প্রমুখ।

বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং দুধের গুনাগুণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় ৩০০ শিক্ষার্থীদের মাঝে এক গ্লাস করে দুধ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ