September 15, 2026, 2:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জামায়াত নেতার বাড়িতে আগুন, সব পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (০১ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে পৌর শহরের জোনাইল বাজারের উত্তরপাশে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত জামায়াত নেতা পরাগ আহমেদ জোনাইল পূজাঘাঁটি এলাকার বাসিন্দা ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানা গেছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত৷ এতে সেমিপাকা ঘরসহ আসবাবপত্র মিলে ১৬-১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ওই জামায়াতের নেতা।

তিনি বলেন, আমি একটি বেসরকারি হাইস্কুলে চাকরি করি ৷ দুপুর ২টার দিকে আমার কাছে স্ত্রী ফোন দিয়ে জানায় বাড়িতে আগুন লেগেছে। আমি আসতেই দেখি আমার বাসার দুই রুমে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে ৷ আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে কোনোমতে প্রাণ নিয়ে রুমে থেকে বের হতে পেরেছেন। স্ত্রীর কাছে শুনলাম বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ৷

প্রতিবেশী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন বলেন, আমি আগুন লাগার খবর শোনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পাওয়ার ৮ মিনিট পরেই তারা ঘটনাস্থলে আসেন। কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে৷ পরিবারটি খুবই অসহায়। সরকার তাদের সহযোগিতার হাত বাড়ালে পরিবারটির উপকার হতো।

অগ্নিকাণ্ডের খবরে ছুটে আসেন পৌর জামায়াতের আমির মাওলানা আতিকুর রহমান সেলিম। তিনি দল থেকে ক্ষতিগ্রস্ত ওই নেতার পাশে থাকার আশ্বাস দেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুপুরে আগুন লাগার খবর পাই৷ আমাদের স্টেশন থেকে ঘটনাস্থল অতি কাছে হওয়ায় ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছায়৷ পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে বাসা ও ২ রুমের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ