October 31, 2026, 5:15 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজবাড়ীতে রেড ক্রিসেন্ট ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি
সংগৃহীত ছবি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনা কুুরেন প্রধান নির্বাচন কমিশনার মো. তবিবুর রহমান।

জানা গেছে, রাজবাড়ী জেলা ইউনিটের ত্রিবার্ষিক (২০২৫-২৭) কার্যনির্বাহীর কমিটির জন্য গত তিন নভেম্বর নিবাচনের তফসীল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী শনিবার (২৯ নভেম্বর) রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন শরু হয়। ভোটগ্রহন চলে বিকেল চারটা পর্যন্ত। এরপর গণনা শেষে রাত সাড়ে আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনা মো. তবিবুর রহমান নির্র্বচনের ফলাফল ঘোষণা করেন।

এই নির্বাচনে একজন সহসভাতি, একজন সেক্রেটারি ও পাঁচজন কার্যনিবাহী সদস্যের বিপরীতে তিনজন সহসভাপতি, ৬ জন সেক্রেটারি ও ১৮জন সদস্যসহ মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৪৬ জন। এর মধ্যে ৮৭৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনে সহসভাপতি হিসেবে এবিএম মঞ্জুরুল আলম দুলাল সেক্রেটারি হিসেবে মো. নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্জুমান আরা বেগম, মেহেদী হাসান, মো. হাবিব শেখ ও কাজী আরাফাত হাসান নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ