September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে জালিবোট উল্টে নদীতে ৫২ যাত্রী

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের রামপালের মইদাড়া নদীতে একটি যাত্রীবাহী জালিবোট দূর্ঘটনা ঘটেছে। এতে বোটের ৫২ যাত্রী সবাই নদীর মধ্যে পড়ে যায়। পরে যাওয়া যাত্রীদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ ২০ জনকে উদ্ধার করেছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার আগ মুহুর্তে এ দূর্ঘটনা ঘটে। উদ্ধার যাত্রীদের তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেয়া হয়েছে এবং আহত সবাই বিপদমুক্ত আছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খুলনা জেলার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন লোক একটি ইঞ্জিন চালিত নৌকায় করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকা গৌরম্ভায় একটি পারিবারিক অঅনুষ্ঠানে যোগদান করে ফিরে বাড়িতে যাচ্ছিলেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং গেটের ব্রীজের সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে দূর্ঘটনাবশত বোটটি উল্টে যায়। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনার খবর পেয়ে প্রধান গেটে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা এগিয়ে যায়। কিছু লোক সাঁতার কেটে তীরে আসলেও বৃদ্ধ এবং শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার এন্ড সেফটি এবং মেডিকেল টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত এ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যায়।

ওই দুর্ঘটনায় নৌকাটিতে কয়েকজন শিশু সহ ২০ জন লোক আহত হয়। বাকি ৩২ জন সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ