July 25, 2026, 5:01 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

তারেক ফিরতে চাইলে ‘ওয়ান টাইম পাস’ দেওয়া হবে; পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
সংগৃহীত ছবি

গুরুতর অসুস্থ “মা” ও চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে ‘ওয়ান টাইম পাস’ দেবে সরকার।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন।

মি. রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

মি. হোসেন বলেন, “এটার নিয়ম হচ্ছে যে, কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি (দেশে) আসতে চান, তাহলে তাকে আমরা ‘ওয়ান টাইম পাস’ একটা দিয়ে দেই, একবার দেশে আসার জন্য।”

“এটা দিতে একদিন লাগে। কাজেই উনি যদি আজকে বলেন যে, উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে, পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন, এটাতে অসুবিধা নেই।”

এছাড়া মি. রহমানের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস বা সম্পর্শকাতর বিষয় সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা উনি বলেছেন, যেটা আমরা পত্রিকাতে দেখেছি। আমি এটুকু বলতে পারি যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই।”

তিনি আরো জানান, খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার অবস্থা নেই এবং অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ