September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চিতাবাঘ ধরতে গিয়ে বন কর্মকর্তা খাঁচায় বন্দি

আর্ন্তজাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে চিতাবাঘ ধরতে দেওয়া ফাঁদে উল্টো মানুষ আটকে পড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। বাহরাইচ জেলার জঙ্গলে স্থাপন করা একটি লোহার খাঁচায় ছাগলকে টোপ হিসেবে রেখে বাঘ ধরার পরিকল্পনা করে বন বিভাগ। কিন্তু বাঘ নয়, খাঁচায় গিয়ে আটকা পড়েন এক ব্যক্তি। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

গত বুধবার ওই এলাকায় চিতাবাঘের আক্রমণে ৫৫ বছর বয়সী এক নারী নিহত হওয়ার পর থেকেই বন কর্মকর্তারা বাঘটি ধরার অভিযান শুরু করেছিলেন। সে অনুযায়ী জঙ্গলের ভেতরে ফাঁদ পেতে রাখা হয়। কিন্তু রাতের কোনো এক সময়ে খাঁচার দরজা বন্ধ হয়ে লোকটি ভেতরে আটকে যায়।

বন কর্মকর্তাদের প্রাথমিক ধারণা লোকটি সম্ভবত টোপ হিসেবে থাকা ছাগল চুরি করতে গিয়ে নিজেই খাঁচায় আটকে পড়েছে। তবে আটকে পড়া ব্যক্তি অভিযোগ অস্বীকার করে জানান। তিনি খাঁচাটি ‘ভালো করে দেখছিলেন’ হঠাৎ মাথা ঘুরে পড়ে যান, আর তখনই দরজা বন্ধ হয়ে যায়।

খাঁচার ভেতরে আটকা পড়ে তিনি চিৎকার শুরু করেন এবং নিজের মোবাইল ফোনে স্থানীয়দের খবর দেন। পরে গ্রামপ্রধান পুলিশের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বন বিভাগ জানিয়েছে, চিতাবাঘ ধরার অভিযান এখনও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ