September 15, 2026, 4:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজার মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকার দিনমজুর ফজলুর রহমান খানের বসতঘরে আগুন লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার পরিবার সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে।

শনিবার দুপুরে গালুয়া বাজার মোবাইল টাওয়ার সংলগ্ন মীরাবাড়ি এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরসহ ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় পরিবারটি ঘরের বাইরে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ফজলুর রহমান খান জানান, মিটারের গোড়ায় প্রথমে আগুন ধরে মুহূর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ফ্রিজ টিভি গুরুত্বপূর্ণ মালামাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায় তাতে তার কমপক্ষে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবিক মহলে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ