July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সাওতুল কুরআন-২০২৫ রিয়্যেলিটি শো এর বরিশালের অডিশন সম্পন্ন

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

সাওতুল কুরআন-২০২৫ রিয়্যেলিটি শো এর বরিশালের অডিশন সম্পন্ন হয়েছে।

আমান সিম সাওতুল কুরআন-২০২৫ রিয়্যেলিটি শো সিজন১১ এর বরিশাল বিভাগের অডিশন শুক্রবার বরিশাল প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জি টিভিতে প্রচারিত আমানসিম সাওতুল কুরআন ২০২৫ এর বরিশাল জোন পরিচালক সাইফুল ইসলাম সাঈফীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিম এর বরিশাল জোন ম্যানেজার জনাব মাহমুদ হাসান মিঠু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটির সাবেক কাউন্সিলর, আইডিয়াল জেনারেল হাসপাতালের এমডি নিয়াজ মাহমুদ বেগ,আমান সিমের বরিশাল জোনের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনিরুল ইসলাম।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন “সাওতুল কুরআন’ সিজন ১ এর চ্যাম্পিয়ন আশিক মুস্তাভি এবং সহকারি বিচারক ছিলেন ক্বারী মাসউদ বিন মোস্তফা।

প্রধান অতিথি বলেন- আমান সিম এবং আমরা মহাগ্রন্থ আল কুরআনের এ আয়োজনের সাথে থাকতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করি।আমি বিশ্বাস করি চাইলেই সকলের সুযোগ হয় না কুরআনের খেদমতে অংশগ্রহণ করার,এটাও আল্লাহর পক্ষ থেকে একটি রহমত।আমরা “সাওতুল কুরআন রিয়্যেলিটি শো প্রোগ্রাম যতদিন চলবে আমান সিম ততদিন প্রোগ্রাম বাস্তবায়নের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।তিনি আরো বলেন এমনিভাবে কোরআনের আরো বেশি প্রোগ্রাম আয়োজন করা প্রয়োজন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগী,অভিভাবক-অভিভাবিকা এবং বিচারক মন্ডলীগন।

অনুষ্ঠান শেষে দুইজনকে ইয়েস কার্ড এবং চারজনকে ওয়েটিং কার্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ