September 15, 2026, 4:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জামায়াতের আমীর হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। শুরুতে জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিক্যাল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং পরবর্তীতে সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন।

গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে এর আগে টানা তিনবার আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।

গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত আমীরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ