September 15, 2026, 4:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রানিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ও প্রানিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সোনাইমুড়ী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ সূত্রধরের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, সোনাইমুড়ী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেসকাতুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দ জহুর আহম্মদ।

এই প্রাণিসম্পদ সপ্তাহে উপজেলার বিভিন্ন খামারিরা অংশগ্রহণ করেন। তারা স্টল নিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগী, বিভিন্ন প্রজাতির পাখি, কুকুর, বিড়াল প্রদর্শন করেন। এছাড়াও পশুপাখির খাবার এবং ঔষধও এখানে প্রদর্শন করেন খামারিরা। এসময় স্থানীয় নাগরিক, স্কুল, কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন পর্যায়ের দর্শনার্থীরা আসেন। এ প্রানিসম্পদ সপ্তাহ ও প্রানিসম্পদ প্রদর্শনী চলবে ৭ দিন ব্যাপী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার বলেন, দেশে মানুষ বাড়ছে। যদি সেই পুরোনো পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা করা হয় তাহলে বর্ধিত মানুষের প্রোটিন চাহিদা পুরণ করা যাবেনা। প্রানিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারিদের মিলনমেলা ঘটেছে এবং দর্শনার্থীরা এসেছেন। এটা দেখে মানুষ উৎসাহিত হচ্ছে। তিনি মনে করেন, আগামী বছর প্রানিসম্পদ দপ্তরের খামারি বাছাইয়ে কষ্ট হবে যে কাকে পুরষ্কার দেয়া হবে।

অনুষ্ঠান শেষে সেরা খামারিদের হাতে সনদ সহ পুরষ্কার তুলেদেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ