September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুদের টাকা না দেয়ায় ব্যবসায়িকে হত্যা

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সুদের টাকা না দেয়ায় আব্দুর রহীম (৫৭) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারধর করা হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরে বুধবার (২৬ নভেম্বর) রাতে চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, গতকাল বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারে ওই ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৫৭) পাশ্ববর্তী লক্ষীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে এবং সোনাইমুড়ী আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীরর মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীর মালিক আব্দুর রহিমকে (৫৭) সুদের টাকা নিয়ে আমিশাপাড়া বাজারে মারধর করে প্রতিপক্ষের লোকজন। সুদি নান্টু, তার জৈনিক স্ত্রী, লম্বা জাহিদ, শাওন ও সাব্বির তার দোকান থেকে জোরপূর্বক তুলে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে। এতে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে আমিশাপাড়া সেন্ট্রাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার (২৬ নভেম্বর) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে জানতে সুদি নান্টুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায় নি।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ