September 15, 2026, 4:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাটখিলে শিক্ষকের স্ত্রীকে পিটিয়ে আহত করেছে অন্য শিক্ষক

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক শিক্ষকের স্ত্রী সুইটি ইসলাম (২৮) কে তুচ্ছ ঘটনার জের ধরে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী সুইটি ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, সুইটি ইসলাম এর স্বামী হুমায়ুন কবির মল্লিকা দীঘির পাড় ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। প্রতিদিনের মতো তিনি সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। সুযোগ বুঝে একই বাড়ির জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোতালেব সুইটির ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে। এর কিছুক্ষণ পর তিনি এবং তার স্ত্রী মরিয়ম বেগম (৪৮) ও মেয়ে সুমাইয়া আক্তার (২৫) কে নিয়ে এসে সুইটি কে তার ঘরের সামনে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। খবর পেয়ে সুইটির স্বামী সহকারী অধ্যাপক হুমায়ুন কবির বাড়িতে এসে স্ত্রীকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এই ব্যাপারে জানতে চাইলে ভাইস প্রিন্সিপাল একেএম আব্দুল্লাহ মোতালেব বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সঠিক নয়।

এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ