July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

৮২৬ বিচারককে একযোগে বদলি

ডেস্ক রিপোর্ট
ফাইল ছবি

সারাদেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনটি ভিন্ন পদে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৫০ জন। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৯৪ জন, আর সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।

বদলিকৃত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে নিজ নিজ দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১ ডিসেম্বরের মধ্যে নবদায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যেসব কর্মকর্তা বর্তমানে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে ছুটিতে রয়েছেন, তারা নিজ নিজ ছুটি ও প্রশিক্ষণ শেষে দ্রুত কর্মস্থলে ফিরে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতিপ্রাপ্ত স্থানে যোগ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ