July 25, 2026, 6:37 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

৪ মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলো শিশু সাইয়েবা

ডেস্ক রিপোর্ট

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ চার মাসের বেশি সময় চিকিৎসা শেষে বাড়ি ফিরলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুশিক্ষার্থী সাইয়েবা (১১)।

বুধবার (২৬ নভেম্বর) সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তে দগ্ধ ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইয়েবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারণে সকালের দিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাইয়েবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল।

সাইয়েবা জামালপুরের মাদারগঞ্জ থানার জহিরুল ইসলামের মেয়ে। উত্তরায় পরিবারের সঙ্গে থাকতো সে।

ডা. নাসির উদ্দিন আরও বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ একজনকে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করছি সেও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তারা পরেও জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবে। তাদের অপারেশনের প্রয়োজন হলেও আমরা করবো।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন; আহত হন প্রায় শতাধিক মানুষ।

 

 

 

সূত্র ও ছবিঃ জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ