September 15, 2026, 10:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সীতাকুণ্ডে জামায়াত নেতার বিরুদ্ধে একাধিক অনলাইন পত্রিকার ‘ভুল তথ্য প্রকাশ’-এর অভিযোগে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড সংবাদদাতা

সীতাকুণ্ডে এক জামায়াত নেতার বিরুদ্ধে দৈনিক আমার দেশসহ কয়েকটি অনলাইন পত্রিকায় “অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ” প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৫ নভেম্বর উপজেলার সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজন করা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ নিজাম উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রবিউল হাসান সোহেল, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ খায়রুল আলম, মোঃ জামশেদুল আলম, মোঃ কামাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য পাঠ করে সীতাকুণ্ড সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ রায়হান উদ্দিন দাবি করেন, সম্প্রতি স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল তাঁর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে তা “সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত মানহানিকর।” তিনি বলেন, অনুমানভিত্তিক ও যাচাইবাছাইহীন খবর প্রচারের মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করেছে। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন ভার্সনগুলোকে প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

এ সময় তাঁর পরিবার ও কয়েকজন সমর্থক উপস্থিত থেকে সংবাদটির প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের “অসম্পূর্ণ তথ্যভিত্তিক প্রতিবেদন না ছাপার” আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিরা বক্তব্য শোনেন এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকা বা অনলাইন প্ল্যাটফর্মগুলোর কোন পক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ