July 25, 2026, 8:20 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাউজানে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর রাউজান উপজেলার অডিশন শাহ্ এমদাদীয়া শাহনগর, সাপলঙ্গা, ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার ব‍্যবস্থাপনায় সম্প্রতি সংগঠনের দায়রা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যকরী সংসদের দারুত তালীম মাওলানা মুহাম্মদ সালাউদ্দীন। রাউজান উপজেলা কার্যকরি সংসদের সাধারণ সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার দপ্তর সম্পাদক মোঃ আব্দুল করিম, গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউণ্ডেশনের কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মোবারক আলী হোসাইনী। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী উবাইদুল্লাহ বিন সাইফ।

অতিথি ছিলেন রাউজান উপজেলার সভাপতি ইউনুচ মিয়া, সহ সভাপতি শরীফ কোম্পানি শফি, কোষাধ্যক্ষ ইউছুফ সওদাগর, দারুত-তালীম মাওলানা নুরুল আলম, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো: নাছির উদ্দিন, দলিলাবাদ দায়রা শাখার সহ সভাপতি মোঃ সেলিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, দারুত-তায়ালীম মোহাম্মদ ইলিয়াছ, মো: আলাউদ্দিন, মিনার উদ্দীন, পৌরসভা শাখার সভাপতি মো: বাবুল শরীফ, কদলপুর দায়রা শাখার দারুত-তায়ালীম মাওলানা হাসান আলী, সুলতারপুর ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মো: ছৈয়দ মিয়া সহ শাখার উপদেষ্টা, সদস্য এবং বিভিন্ন মাদরাসার পরিচালক, শিক্ষক ও হাফেজগণ।

এতে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার মাধ‍্যমে ২০জন শিক্ষার্থীকে ইয়েস কার্ড, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আগামী ১৫ই জানুয়ারি ২০২৬ইং মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে উক্ত প্রতিযোগিতার গ্র‍্যান্ড ফাইনাল অডিশন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ