July 25, 2026, 6:39 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

কৃষকের অ্যাপ’ বদলে দিচ্ছে ধান-চাল সংগ্রহের চিত্র

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

চলতি আমন সংগ্রহ/২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সর্বশেষ অগ্রগতি বিষয়ে বুধবার ২৬ নভেম্বর বিভাগীয় খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,এনডিসি। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সালমা আক্তার,কৃষি বিপনন অধিদপ্তরের উপপরিচালক আফরোজা বেগম পারুল এবং আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুল আলম চলমান ২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগের ধান ও চালের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, ময়মনসিংহে চার জেলায় মোট ৫৪৪০ মেট্রিক টন ধান এবং ৯৬০৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময়সীমা ২০ নভেম্বর ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: পর্যন্ত। এতে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৪ (চৌত্রিশ) টাকা এবং সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ ( পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি মৌসুমে ময়মনসিংহ বিভাগের ৩৩টি উপজেলায় ‘কৃষকের অ্যাপ’ এর মাধ্যমে ধান ক্রয় করা হবে। পাশাপাশি ‘ডিজিটাল চালকল ব্যবস্থাপনা’ এর মাধ্যমে নির্বাচিত উপজেলাসমূহ যেমন ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, মদন, জামালপুর সদর, শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় সফটওয়্যারের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে।

সভাপতি বলেন,ধান ও চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী যাতে শতভাগ অর্জন করা যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে স্বচ্ছতার সহিত ধান চাল সংগ্রহ করুন।

‘কৃষকের অ্যাপ ও ডিজিটাল চালকল ব্যবস্থাপনা সফটওয়্যার’ ব্যবহার সম্পর্কে কৃষকদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে। সাধারণ কৃষকরা যাতে হয়রানির শিকার না হয়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ