July 25, 2026, 6:39 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

কচুয়ায় নানা আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

 কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

 “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন,উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ প্রফুল্ল কুমার মালাকার এর সভাপতিতে অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন  সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার ও কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমদ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান মাহামুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমুখ।
এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসান ইমাম, আইসিটি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন রাছেল,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকবর হোসেন,ফিসারিজ কর্মকর্তা দিপংকর চক্রবর্তী, মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, প্রাণিসম্পদের মোহাম্মদ মাহমুদুল হাসান ও মোহাম্মদ মিরাজুল হক, সাংবাদিক খান সুমন, রাকিব হুসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের খামারীরা। এদিন মেলায় ৩০ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন গৃহপালিত প্রাণী ও পশুপাখি প্রদর্শন করা হয় এবং সবশেষে শ্রেষ্ঠ
খামারিদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন ও সকল অংশগ্রহণকারীকে সান্তনা পুরস্কার প্রদান করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ