September 15, 2026, 10:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে এইচএসসি ও আলিম কৃতি শিক্ষার্থীদের বিএনপি নেতার সংবর্ধনা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম শ্রেণীর এ প্লাস ও এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর সোমবার সকাল ১১ টায় রাজাপুর কাঁঠালিয়া সড়কের বাইপাস মোড়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী ও সাবরিনা সামাদ ফিরোজী এর আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ১৭ টি কলেজ ও মাদ্রাসার এইচএসসি ও আলিম শ্রেণীতে এ প্লাস ও এ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৮ জন শিক্ষার্থী এতে অংশ নেন। এদের মধ্যে ৫৯ জন ছেলে ও ৯৯ জন মেয়ে রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত একাধিক শিক্ষার্থী উপস্থিত কৃতি শিক্ষার্থীদের সাথে লেখা পড়ার মানউন্নয়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিটির সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। বিশেষ অতিথি ছিলেন ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবরিনা সামাদ ফিরোজী।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার।

বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ব বিদ্যালয়স্হ রাজাপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শাকিল, সাধারণ সম্পাদক রাশেদ কামাল, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আবৃত্তি সংসদের সভাপতি মোঃ ওয়াসিম মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, মঠবাড়ি ইউনিয়ন যুবদল সভাপতি আবুল কালাম হায়দার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঢাকা সরকারি তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ জলিল আদিব। অনুষ্ঠান শেষে ফৌজিয়া ছামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ