October 30, 2026, 9:40 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালায় দূর্যোগ প্রতিরোধে কারিতাসের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন

তালা প্রতিনিধি

উপকূলীয় এলাকা তথা দূর্যোগ প্রবন তালা উপজেলার হরিহরনগর গ্রামের দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে দূর্যোগ প্রতিরোধে সচেতন করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস খুলনা অঞ্চলে বাস্তবায়িত আইডিপিডিসি প্রকল্প’র আয়োজনে সোমবার (২৪ নভেম্বর) সকালে তালার খেশরা ইউনিয়নের হরিহরনগর মিশন মাঠে এসকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কারিতাস তালা উপজেলার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস’র সভাপতিত্বে খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সিডিএ লিটন সেনের সঞ্চানায় এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান ও সাংবাদিক জুলফিকার রায়হান প্রমুখ।

এসময় জলবায়ু পরিবর্তনজনিত এবং প্রাকৃতিক কারনে সৃষ্ট দূর্যোগসমূহ ও দূর্যোগে এবং দূর্যোগ পরবর্বীতে করনীয় বিষয়ে পট গান এবং নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়।

এসময় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য ও আইডিপিডিসি প্রকল্পের উপকারভোগী সহ এলাকার সহ¯্রাধিক নারী-পুরুষ উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ