July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

দৈনিক ইত্তেফাক ও মানবজমিন পত্রিকায় আমীরে জামায়াতের বক্তব্য বিকৃতভাবে প্রকাশিত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ – এহসানুল মাহবুব জুবায়ের

ডেস্ক রিপোর্ট

দৈনিক ইত্তেফাক ও মানবজমিন পত্রিকায় আমীরে জামায়াতের বক্তব্য বিকৃতভাবে প্রকাশিত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
– এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্য দৈনিক ইত্তেফাক ও মানবজমিন পত্রিকায় বিকৃতভাবে প্রকাশিত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের ২৩ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ২২ নভেম্বর চট্টগ্রাম প্যারেড ময়দানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে।’ কিন্তু দৈনিক ইত্তেফাক ও মানবজমিন ইচ্ছাকৃতভাবে ওই বক্তব্য থেকে ‘নির্বাচনের’ শব্দটি বাদ দিয়ে কেবল ‘জেনোসাইড’ উল্লেখ করেছে। এর ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমি এই বিকৃতি ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এড. এহসানুল মাহবুব জুবায়ের অন্যান্য পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলেন, একই বক্তব্য দৈনিক নয়া দিগন্ত, আমার দেশসহ অন্যান্য সংবাদমাধ্যমে হুবহু ও যথাযথভাবে প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, আমীরে জামায়াতের উক্ত বক্তব্যের ভিডিও আমাদের কাছে সংরক্ষিত রয়েছে, যা যে কেউ দেখে বাস্তব বিষয়টি যাচাই করতে পারবেন। এতে প্রমাণিত হয় যে, দৈনিক ইত্তেফাক ও মানবজমিন জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ডা. শফিকুর রহমানের বক্তব্য বিকৃত করেছে, যা অনৈতিক, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।

আমি আশা প্রকাশ করছি যে, পত্রিকাদ্বয় অত্র প্রতিবাদ বিবৃতিটি যথাস্থানে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করবেন এবং যথাযথভাবে দুঃখ প্রকাশ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ