September 15, 2026, 10:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির নতুন কর্মসূচি

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর ২০২৫ সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি কর্মবিরতি শুরু হবে। গত ১নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ঐক্য পরিষদে সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠন এবং ৫টি মিশ্র সংগঠনসহ মোট ১১টি সংগঠন রয়েছে। এর মধ্যে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন এর সভাপতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এর আহবায়ক শাহীনুর আকতার বলেন, ‘সরকারকে আমরা যথেষ্ট সময় দিয়েছি তার মধ্যে আমাদের দাবি দাওয়া মেনে নেননি। তাই আগামী ২৩ ও ২৪ অর্ধদিবস এবং ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি, প্রয়োজনে পরীক্ষা বর্জন ও ১১ডিসেম্বর থেকে অনশন কর্মসূচি পালন করা হবে। সারা দেশের প্রাথমিক শিক্ষকদের এ কর্মসূচি সফলভাবে পালন করার আহবান জানানো হয়।

জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দীন নিউটন বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে শিক্ষকরা দিশেহারা।এভাবে চলতি থাকলে শিক্ষার পরিবেশ ভেঙে পরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ