July 26, 2026, 12:31 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

নবান্নে বাঙালিয়ানা লোকজ সংস্কৃতির রঙে রাঙাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবান্নের আবহে ঐতিহ্যবাহী লোকজ উৎসব “নবান্নে বাঙালিয়ানা ২.০”।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী ডিআইইউ চেঞ্জ টুগেদার ক্লাবের আয়োজনে ছিল কৃষিভিত্তিক সংস্কৃতি, বাংলার শেকড়, শিল্প-সংগীত,নাট্য পরিবেশনা এবং জ্ঞানভিত্তিক আলোচনার সমন্বয়।

এসময় ইভেন্টে অংশ নেয় দেশের বিভিন্ন ১৭টি অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাদের ঐতিহ্যবাহী পোশাক, শিল্পকলা, কৃষি–সংস্কৃতি নিয়ে সৃজনশীল উপস্থাপনায় ক্যাম্পাস জুড়ে তৈরি হয় উৎসবের রঙিন আবহ।

উৎসবের অংশ হিসেবে “বাংলাদেশর অর্থনীতিতে কৃষির অবদান” সেমিনার, যেখানে বিশেষজ্ঞ বক্তারা বাংলার কৃষি ঐতিহ্য, নবান্নের সামাজিক–সাংস্কৃতিক গুরুত্ব এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্ভাবনা নিয়ে মূল্যবান আলোচনা করেন। এছাড়াও ছিল পল্লীমেলা,নকশিকাঁথা প্রদর্শনী, আঁকিবুঁকি ও লোকসংগীত, লোকনৃত্য যা দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকদের ভাষ্য-এই আয়োজনের লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সাথে পরিচয় করানো ও নবান্নকে ঘিরে মানুষের মধ্যে ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেঞ্জ টুগেদার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজন ক্যাম্পাসে এনে দেয় বাঙালিয়ানা, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য মিলনমেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ