September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

ফকিরহাটে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ
বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা বেগম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাসেদুল ইসলাম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, ওসি আবদুর রাজজাক মীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজ আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রেণি-পেশার মানুষ।

পিঠা উৎসবে সন্দেশ পুলি, নারকেল পুলি, পান পিঠা, সেমাই পিঠা, কতাল পিঠা, ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠাসহ অন্তত ২৫ প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্য প্রদর্শন করে উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, ফকিরহাটে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। যারা নিজেরাই অনেক ভাল পণ্য তৈরি করেন। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে ব্যর্থ হন। এজন্য উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টিতে ভূমিকা পালন করবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ