September 15, 2026, 4:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আদালতে ব্যাখা দিলেন পুলিশ কমিশনার

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী

রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে হত্যা ও স্ত্রী তাসমিন নাহার লিসীকে জখম করার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে কথা বলার ঘটনায় আদালতে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে তিনি ঘটনার বিবরণ আদালতের সামনে তুলে ধরেন। তার আইনজীবী জমসেদ আলী লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করে, পুলিশ কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিবিধ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।

পুলিশ কমিশনার আদালতে জানান, লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়ার সময় জনসমাগম বেশি ছিল। সেই সুযোগে আসামি ক্যামেরার সামনে কথা বলেন। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর। ওইদিন আদালত পুলিশ কমিশনারের আবেদনের ওপর আদেশ দিতে পারেন।

উল্লেখ্য, ঘটনা ঘটেছে ১৩ নভেম্বর। ঘটনার পর লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়া হয়, যেখানে তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ