July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ভারতকে ১-০ গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন- মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট

ভারতকে ১-০ গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন- মিয়া গোলাম পরওয়ার

এশিয়ান ফুটবল কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১৮ নভেম্বর এক বিবৃতি দিয়েছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, আজ ১৮ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে পরাজিত করে যে ঐতিহাসিক জয় অর্জন করেছে, তাতে আমি বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ফুটবলপ্রেমী জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।

দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের এই বিজয় জাতির জন্য এক গর্বের মুহূর্ত। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয়ের পর আবারও ভারতকে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা প্রমাণ করলো যে তারা যোগ্যতা, দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

জাতীয় ফুটবল দলের আজকের সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে আমি বিশ্বাস করি।

আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ সাফল্য, ধারাবাহিক উন্নতি ও আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরবময় অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানাই। বাংলাদেশ ফুটবল দলের জয়ের ধারা অব্যাহত থাকুক-এই কামনাই করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ