July 25, 2026, 4:05 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিস্টি বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ে রিকশা চালক ও শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড়সহ শহরের বিভিন্ন স্থানে এই মিষ্টি বিতরণ করেন।

মিস্টি বিতরণ কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মেসবাহুল আরফিন, রবিউল ইসলাম ফয়সাল, হৃদয়, ইকবাল হোসেন শুভ, রনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এই রায়ে খুশি বাগেরহাটের রিকশা চালক, শ্রমিক ও স্থানীয়রা।

ফ্যাসিস্ট আমলে বাগেরহাটে সব থেকে বেশি নির্যাতনের স্বীকার হয়েছে রিকশা চালক, অটো চালক ও শ্রমিকরা। এজন্য আজকের এই রায়ে আমরা যে আনন্দিত। সেই আনন্দ তাদের সাথে ভাগাভাগি করার জন্য রিকশা চালক, অটোচালক শ্রমিকদের মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।

অন্যদিকে রায়ে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল করেছে বিএনপি ও জামায়েতে ইসলামীর নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস মিছিল ও মিস্টি বিতরণ করেছে শহরে।

এছাড়া কচুয়া, মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, মোল্লাহাট উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মিস্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ