September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিষ্টি বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে বাগেরহাটে মিষ্টি বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বাগেরহাট–খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড়সহ শহরের বিভিন্ন স্থানে তারা মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক এস এম সাদ্দাম, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মেসবাহুল আরফিন, রবিউল ইসলাম ফয়সাল, হৃদয়, ইকবাল হোসেন শুভ, রনি প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাদ্দাম হোসেন বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনা ছাত্রজনতা ও সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে দুই হাজার মানুষ হত্যা করেছে। তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় গণমানুষের প্রত্যাশা পূরণ করেছে। যে কোনো মূল্যে তাকে ভারত থেকে এনে দ্রুত এ রায় কার্যকর করার আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি।”

যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা বলেন, “এই রায়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। রায় দ্রুত কার্যকর হলে দেশের আপামর জনগণের দাবি বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ