July 25, 2026, 8:20 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মহানবী (সাঃ) কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোটআন্ধারমানিক গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ লেখা সামাজিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে উজ্জ্বল মুখোপাধ্যায় নামের ঐ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র মতে, রবিবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১ টায় ঢাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

কচুয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, আসামী ইচ্ছাকৃত ভাবে জ্ঞাতসারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রেনী সমূহের মধ্যে শত্রুতা, ঘৃনা, বিদ্বেষ সৃষ্টি এবং ইসলাম ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে মহানবী (সাঃ) কে ফেসবুক পেইজে ইলেকট্রনিক ডিভাইজের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিমূলক কমেন্ট করিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করিয়া সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করায়, বাগেরহাট জেলার কচুয়া থানার মামলা নম্বর- ০২, জিআর নং- ৯০/২৫, তারিখ- ১৬/১১/২৫ খ্রি.। ধারা- ১৫৩-এ, ২৯৫-এ পেনাল কোড, ১৮৬০।

মামলার গ্রেফতারকৃত আসামী উজ্জল মুখোপাধ্যায় (২৪), পিতা- বিষ্ণুপদ মুখোপাধ্যায়, গ্রাম-ছোট আন্ধারমানিক, ৭ নম্বর ওয়ার্ড, ৩নং মঘিয়া ইউনিয়ন, থানা- কচুয়া, জেলা-বাগেরহাট।

তাকে কচুয়া থানা পুলিশ ১৭ নভেম্বর গ্রেফতার পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাগেরহাটের কচুয়ায় হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তার নিজ এলাকার বিভিন্ন জায়গায় তাকে গ্রেফতার এবং পরবর্তীতে তার ফাঁসির দাবিতে কয়েক দফা মিছিল করে স্থানীয়রা।

পরবর্তীতে তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার পর পরই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে অভিযুক্ত যুবক পরবর্তীতে তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষমা চান এবং এটি কিভাবে হলো তিনি তা জানেন না বলে উল্লেখ করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শামীম আহমেদ বলেন, আমরা গতকাল একটি অভিযোগ পাই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হই।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক তার দোষ স্বীকার করেছেন। বর্তমানে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ