September 15, 2026, 4:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল, অ্যামুনিশন ও চারটি ককটেল উদ্ধার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন গুলি এবং ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করতে গিয়ে চালের বস্তার ভেতর লুকানো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে যাত্রা শুরুর পর পার্বতীপুর রেলস্টেশনে বিরতির সময় ৩–৪ জন ব্যক্তি বেশ কিছু চালের বস্তা নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। পরে ওই বস্তাগুলো থেকেই অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত নাশকতাকারীদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ