September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাউজান সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ছাত্র-প্রতিনিধিদের মতবিনিময়

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ‍্যাপিঠ রাউজান আর আর এ সি সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদের সাথে মতবিনিময় করেছে রাউজানের ছাত্র প্রতিনিধিদের একটি দল।

শিক্ষার মানোন্নয়ন আরো বৃদ্ধির লক্ষ্যে এবং আগামীতে এসএসসি সহ সকল পরীক্ষার পাশের হার ক্রমাগত বৃদ্ধি করতে এই মতবিনিময়।

অত্র বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার সোহেল খানের নেতৃত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সাদিক খান, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ মাহিবি, মোহাম্মদ পায়েল, মোহাম্মদ মোদাচ্ছের, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ ইয়াছিন সহ আরো অনেকেই।

এসময় ছাত্র প্রতিনিধিরা বিদ‍্যালয়ের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন বিষয়ে পরামর্শ মূলক মতামত ব‍্যক্ত করেন। বিশেষ করে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছেন।বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক তা সাদরে গ্রহণ করেন এবং তাদের এই পরামর্শ মূলক মতামতকে সাধুবাদ জানিয়ে বরাবরের মতই ভবিষ্যতেও সহযোগিতা কামনা করেন।

পরে ছাত্রপ্রতিনিধিরা কয়েকটি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো মনোযোগী হতে আহবান জানান এবং গরীব মেধাবীদের শিক্ষার্থীদের যেকোন ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ