July 26, 2026, 1:57 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাট কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট কারাগারে বাবুল দাস (২৫) নামের ভারতীয় জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫নভেম্বর )দুপুরে নিহতের মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন হয়েছে। মৃত বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এলাকার নির্মল দাসের ছেলে। এর আগে শুক্রবার রাতে কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়।
বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল বলেন, গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কোষ্টগার্ড ৩৪ জন জেলেকে আটক করে মোংলা থানায় সোর্পদ করে। পরে থানা পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠায়।

আদালত আসামীদের কারাগারে প্রেরণ করে। শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়। বর্তমানে কারাগারে ৭১ জন ভারতীয় নাগরিক রয়েছে।

তিনি আরও বলেন,বাবুলের মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন হয়েছে। মরদেহ মর্গের হিমাগারে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্থান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ