September 15, 2026, 3:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় দরিদ্র নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মান সামগ্রী বিতরন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালার শিরাশুনি গ্রামে জলাবদ্ধ এলাকার প্রান্তিক ও দুঃস্থ্য নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত সেমিপাকা টয়লেট নির্মানের উপকরন বিতরন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার উপকারভোগীদের মাঝে উপকরনগুলো বিতরন করেন।

এর আগে নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র সহযোগীতায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে বিশেষ বরাদ্দের আওতায় নাউস সেমিনার কক্ষে উপকারভোগী ১০জন নারীকে প্রশিক্ষন প্রদান করা হয়।

প্রশিক্ষন শেষে জলাবদ্ধ এলাকার হতদরিদ্র ১০জন নারীকে সেমিপাকা টয়লেট নির্মান উকরন বিতরন করা হয়। এউপলক্ষ্যে এক অনুষ্ঠান নাউস’র কার্য নির্বাহী কমিটির সভাপতি জাকিয়া সুলতানা ইতি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এম. আবুল কালাম আজাদ। তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় সভায়- স্বাগত বক্তব্য রাখেন, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশানারা বেগম।

সভা শেষে প্রধান অতিথি উপকারভোগী নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত সেমিপাকা টয়লেট নির্মানের সামগ্রী সহ গাছের চারা বিতরন করেন। একইসাথে তিনি নারী উন্নয়ন সংস্থা কার্যলয়ে গাছের চারা রোপন করেন।

এসময় উপকারভোগী দরিদ্র নারীরাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ