September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে জুলাই গণহত্যার অপরাধে আলীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নৈকাঠি বাজার এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউন নিয়ে রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মার্কেটের সামনে পথসভায় মিলিত হন।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুর হোসেন, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারা দাবি করেন, গণহত্যা ও নিপীড়নের দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ