September 15, 2026, 9:37 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে প্রযুক্তিনির্ভর জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) উদ্যোগে ময়মনসিংহে ‘ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় সম্পর্কে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর বুধবার শহরের দিঘারকান্দায় শাপলা রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে দিনব্যাপী কর্মশালায় ময়মনসিংহে কর্মরত জাতীয় দৈনিক, টিভি, স্থানীয় দৈনিক এবং অনলাইন নিউজ পোর্টালের ৩০ জন সাংবাদিকের সাথে ডিজিটাল সুবিধার বিস্তার ও প্রযুক্তির সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ প্রযুক্তিনির্ভর সহিংসতা তথা নতুন নতুন বিষয় সম্পর্কে সাংবাদিকদের নিজেদের জানা এবং সকলকে জানানোর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভুলতথ্য ও অপতথ্য দমন এবং সঠিক তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখার ক্ষেত্রে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা দীন মোহাম্মদ দীনু বিশেষ অতিথি এবং বিএনএনআরসি’র জেলা ফোকাল পারসন ও নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরী স্বাগত বক্তার বক্তব্য দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য বা বিনা অনুমতিতে কারো ছবি বা বক্তব্য অসদুদ্দেশ্যে ছড়ানো, কাউকে অযথা বার্তা বা ছবি পাঠিয়ে উত্যক্ত করা, কারো কম্পিউটার বা মোবাইল হ্যাক করা প্রভৃতি অপরাধ মোকাবিলা সম্পর্কে কর্মশালায় স্বচ্ছ্ব ধারণা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি এসময় প্রযুক্তির সহায়তায় সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা মোকাবিলায় করণীয় ও উদ্যোগ সম্পর্কেও মতামত সংগ্রহ করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হাফিজ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ