July 25, 2026, 6:05 pm
শিরনাম :
রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

ফকিরহাটে পিএফজি এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।

বার্তা সম্পাদক

ফকিরহাটে পিএফজি এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।

সৈয়দ জালিস মাহমুদ
বাগেরহাট।

বাগেরহাট এর ফকিরহাটে ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফকিরহাট উপজেলা পাবলিক লাইব্রেরি সভাকক্ষে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ও পিএফজি কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ পলাশ, এবং প্রশিক্ষণ পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার সচেতনতা, জেন্ডার ভূমিকা ও চাহিদা, সমতা ও ন্যায্যতা, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও কার্যকর অনুশীলনে অংশ নেন।
সভা ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর সাহেদুর রহমান জোহা, উপজেলা মহিলাদলের সভানেত্রী ও পিএফজি অ্যাম্বাসেডর কলিনা ইসলাম, পিএফজি অ্যাম্বাসেডর বিজন দাস, উপজেলা বিএনপির সদস্য ও পিএফজি অ্যাম্বাসেডর মুশফিকুজ্জামান রিপন, উপজেলা বিএনপির সদস্য মোল্লা রাজু আহমেদ, যুবদলের সদস্য কাজী শাহান শাহ্, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট শাখার সদস্য মোঃ আসলাম, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শেখ খাইরুল বাশার, বাংলাদেশ খেলাফত মজলিশের সদস্য ইমাম মো. শহিদুল ইসলাম, জাতীয় পার্টির মুন্সি আলী আজগর, পুরোহিত শিবনাথ রায়, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শেখ সাবিতুল ইসলাম সাগর, ওয়েভ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শান্তি স্থাপন, সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা জোগাবে।” সভায় উপস্থিত সদস্যরা ফকিরহাট উপজেলায় বিভিন্ন ধরনের পিস ইভেন্ট, আন্তঃধর্মীয় সংলাপ, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ