July 25, 2026, 5:01 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  

সৈয়দ জালিস মাহমুদ

 

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সাতশৈয়া পল্লী মঙ্গল সমিতির আয়োজনে সাতশৈয়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খুলনা জিএম একাদশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে সোনাখালী নিয়তী যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মনজুর আহমেদ নওরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা ও বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ হারুন অর রশিদ হিরু। এতে সভাপতিত্ব করেন পল্লী মঙ্গল সমিতির আহবায়ক খান গোলাম মুর্শিদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির পরিচালক শেখ আ: সালাম, শেখ আব্দুল বারি, শেখ বজলুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, মৎস্যজীবি দলের সভাপতি খান শহিদুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী কলিনা ইসলাম, বিশিষ্ট ক্রীড়াবিদ মুকুন্দ পাল, সহ অনান্যরা।

খেলা পরিচালনা করেন পলাশ সেন, সহযোগি ছিলেন জাহিদুল ইসলাম ও লাচ্চু মোড়ল। খেলায় ধারাভাষ্যকারে ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ