September 15, 2026, 4:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পুলিশ সদরদপ্তরের জরুরি সংবাদ বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট
সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য দিয়ে ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে পুলিশ সদরদপ্তর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএমপি কমিশনার, পুলিশ সুপার, টাঙ্গাইল ও এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এর ছবির সঙ্গে কৃত্রিম স্বর সংযোজন করে অসত্য তথ্য দিয়ে ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে।

একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা এবং নাশকতা ঘটানোর জন্য এ ধরনের বানোয়াট ভিডিও তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বাংলাদেশ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে দৃঢ় অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের সব নাগরিকের প্রতি অনুরোধ করা হল।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো ধরনের তথ্য, ছবি, বক্তব্য, অডিও বা ভিডিও সম্পর্কে সত্যতা যাচাই না করে লাইক অথবা শেয়ার দেওয়া থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

 

 

তথ্য সূত্রঃ আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ