September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে কুইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে-গ্রাউন্ড উদ্বোধন

মো. মনির হাসান, টাঙ্গাইল প্রতিনিধি

“বিশ্বকে বদলে দিতে, বিকাশিত হই আনন্দের সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক, টাঙ্গাইল এর উদ্যোগে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড নির্মাণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দেলদুয়ার উপজেলার কুইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন প্লে-গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা যুবদল আহ্বায়ক মো. অপু তালুকদার শিপলু, জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা আমীর আল মোমেন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহানুর রহমান সোহেলসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীगণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, এই কর্মসূচির আওতায় আরও ৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্লে-গ্রাউন্ড স্থাপনের কাজ বর্তমানে চলমান আছে এবং পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়কে এ উদ্যোগের আওতায় আনা হবে।

ভবিষ্যতে শিশুদের সুরক্ষিত পরিবেশে খেলার সুযোগ বৃদ্ধি ও সার্বিক বিকাশে এই উদ্যোগ বিশেষভাবে কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ