September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে ডেনমার্কের রাষ্ট্রদূত মনোনীত করেছে সরকার

ডেস্ক রিপোর্ট

ড. নিয়াজ আহমেদ খান ১৫ মাস আগে ঢাবির উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন। একাডেমিক ও প্রশাসনিক দক্ষতার কারণে তিনি দ্রুত সরকারের আস্থাভাজন হয়ে ওঠেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার। তাকে গ্রহণ করতে কোপেনহেগেনে চিঠি পাঠানো হয়েছে।

গত ৫ নভেম্বর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। সাক্ষাৎ শেষে ডেনমার্কে পরবর্তী রাষ্ট্রদূতের বিষয়ে প্রশ্ন করলে নিয়াজ আহমেদ খান বলেন, এ বিষয়ে কথা বলতে আসিনি।

এরই মধ্যে নিয়াজ আহমেদ খানের নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডেনমার্কে তার এগ্রিমো পাঠানো হয়েছে। তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না। ঢাকা এখন তাদের সম্মতির অপেক্ষায় রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নিয়াজ আহমেদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ