July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

রাজবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে জেলার সদর উপজেলার ৩শ কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান। তিনি বলেন, “২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য রাজবাড়ী জেলায় মোট ২০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে আজ সদর উপজেলার ৩০০ কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।”

সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, “কৃষকেরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মূল ভূমিকা রাখছেন। সরকারের এ প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং তাদের মনোবল আরও বাড়াবে। প্রত্যেক কৃষক যেন সঠিকভাবে এই বীজ ও সার ব্যবহার করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। এ সাফল্যের পেছনে কৃষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “সরকার কৃষকদের স্বার্থরক্ষায় নিরলসভাবে কাজ করছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ কৃষি প্রণোদনার এই ধারাবাহিকতা কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন সবসময় কৃষকদের পাশে থাকবে।”

অনুষ্ঠান শেষে  কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। এসময় কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জেলার প্রতিটি উপজেলায় আনুষ্ঠানিকভাবে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসকল উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ