October 31, 2026, 7:01 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাউজানে মালেক সিদ্দিকী মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিপা ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব এম এ মালেক সিদ্দিকী।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই উপলক্ষে ১০ নভেম্বর সোমবার বিকেলে মাদ্রাসার সুপার ও শিক্ষকবৃন্দ নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এম এ মালেক সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আবু আহমেদ, সহ সুপার কাজী মোহাম্মদ আকবর, সহকারি শিক্ষক মোহাম্মদ মোর্শেদ হোসেন, সহকারি শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, সহকারি মৌলভী মাওলানা নুরুল আলম, সহকারি মৌলভী মাওলানা নূর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা এনামুল হক আলকাদেরী, সহকারি শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, নিতাই চন্দ্র রায়, সহকারি শিক্ষিকা নুসরাত জাহান, পূজা বণিক, ফারাহ সাবের পলি, মিনহাজ সুলতানা, সহকারি শিক্ষক মঈনুদ্দীন, মোস্তফা শরীফ, মোহাম্মদ নিজাম, নিপা ট্রাভেলস এন্ড হজ্জ কাফেলার ম‍্যানেজার মোহাম্মদ এসকান্দর হোসাইন প্রমুখ।

এসময় নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এম এ মালেক সিদ্দিকী বলেন, সকলের সহযোগিতায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সব ধরণের সহযোগিতা অব‍্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ