July 25, 2026, 11:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে আন্তঃ শাখা বিজ্ঞান উৎসব’২৫ অনুষ্ঠিত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ঢাকার উত্তরায় তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১০ নভেম্বর (সোমবার) আন্তঃ শাখা বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। উত্তরার হোয়াইট হলে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উক্ত বিজ্ঞান উৎসবে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল ।

বিজ্ঞান উৎসব’২৫ এ তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন নিয়ন্ত্রিত তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা মেইন ক্যাম্পাস, উত্তরা ও স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া, ফেনী,নারায়ণগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম, যশোর, খুলনা সহ দশটি শাখার মোট চল্লিশটি প্রজেক্ট সাইন্স ফেস্টে অংশগ্রহণ করে। মেকানিক্যাল, নন মেকানিক্যাল ও আইওটি তিনটি প্রজেক্টে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড.মীম আতিকুল্লাহ

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ।তিনি বলেন, ​”মাদ্রাসার শিক্ষার্থীরা এখন দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতেও ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে তার অনন্য স্মারক আজকের এই অনুষ্ঠান।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রিফাত আব্দুল্লাহ, সাইন্স সেক্রেটারি, বি আই সি এস।

আরো উপস্থিত ছিলেন ১০ টি শাখা থেকে বিজ্ঞান উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রন্সিপাল ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।

পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন।

ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলামের ব্যবস্থাপনায় এবং ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে পুরো আয়োজন।

প্রথম অধিবেশনে সঞ্চালনা করেন মূল ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারী ও সমাপনী অধিবেশনে সঞ্চালনা করেন স্থায়ী ক্যাম্পাসের প্রিন্সিপাল মাশহুদুল আলম।

উল্লেখ্য তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা উত্তরা, BCSIR জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০০৭ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন, ঢাকা কলেজ বিজ্ঞান মেলা, ঢাকা রেসিডেনশিয়াল কলেজ ৫ম জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩, রাজউক কলেজ বিজ্ঞান মেলা, বিএএফ শাহীন বিজ্ঞান মেলা ২০২৩, নটরডেম কলেজ বিজ্ঞান মেলা ২০১২তে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ এ বিশেষ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে দুবাই সাইন্স ফেস্টে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ