September 15, 2026, 9:37 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তানজীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান উৎসব’২৫ এ তানজীমুল উম্মাহ আলিম মাদরাসা,উত্তরার সাফল্য

স্টাফ রির্পোটার

তানজীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান উৎসবে বরাবরের মতো সফলতা লাভ করে তানজীমুল উম্মাহ আলিম মাদরাসা, উত্তরা শাখা। তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, উত্তরা থেকে বিজ্ঞান উৎসব’২৫ এ ১৪ টি প্রজেক্ট অংশগ্রহন করে ১৪টিই পুরস্কার প্রাপ্ত হয়। মোট ৫টি গ্রুপে ২টি ১ম স্থান, ২টি ২য় স্থান, ২টি ৩য় স্থান, ২টি ৪র্থ স্থান, ৩টি ৫ম স্থান এবং ৩টি বিশেষ ক্যাটাগরিতে পুরষ্কার অর্জন করে।
তানজীমুল উম্মাহ আলিম মাদরাসা, উত্তরার প্রিন্সিপাল মাওলানা এইচ এম আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চাকে ছড়িয়ে দিতে নানাবিধ কার্যক্রম হাতে নিয়ে থাকি। আগামীদিনে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক ও তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে আমরা উৎসাহ দিয়ে থাকি। আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসবে আগামী দিনের ইবনে সিনা, জাবির ইবনে হাইয়ান, আল হাইসাম, সালাউদ্দিন আইয়ুবী।

বিগত সময়ে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা উত্তরার সফলতা সমূহ, BCSIR জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০০৭ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন, ঢাকা কলেজ বিজ্ঞান মেলা, ঢাকা রেসিডেনশিয়াল কলেজ ৫ম জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩, রাজউক কলেজ বিজ্ঞান মেলা, বিএএফ শাহীন বিজ্ঞান মেলা ২০২৩, নটরডেম কলেজ বিজ্ঞান মেলা ২০১২তে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ এ বিশেষ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে দুবাই সাইন্স ফেস্টে অংশগ্রহণ করে।

বিজ্ঞান উৎসব’২৫ এ তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন নিয়ন্ত্রিত তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা উত্তরা ও স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া, ফেনী,নারায়ণগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম, যশোর, খুলনা সহ দশটি শাখার মোট চল্লিশটি প্রজেক্ট সাইন্স ফেস্টে অংশগ্রহণ করে। মেকানিক্যাল, নন মেকানিক্যাল ও আইওটি তিনটি প্রজেক্টে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ।তিনি বলেন, ​”মাদ্রাসার শিক্ষার্থীরা এখন দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতেও ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে তার অনন্য স্মারক আজকের এই অনুষ্ঠান।”

উক্ত বিজ্ঞান উৎসবে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল,স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড.মীম আতিকুল্লাহ,

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ